[b]ঢাকা:[/b]বিএনপির নির্বাহী পরিষদের সদস্য অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেন, বন্দুকের নল ঠেকিয়ে গত ৫ জানুয়ারি সরকার একটি প্রহসনের নির্বাচন সম্পন্ন করেছে।
তিনি বলেন, এ নির্বাচনকে জনগন ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। যার প্রমাণ ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি শুন্যতা। তিনি বলেন, যেখানে এরশাদ বলে আমি এ নির্বাচন মানি না। সেখানে সরকারের হুকুম তামিলকারী ইসি এরশাদকে কিভাবে বিজয়ী ঘোষনা করেন? তাই এই আওয়ামী দালাল ইসিকে জনগণ প্রত্যাখ্যান করেছে।
সমাবেশ বিএনপির কেন্দ্রীয় মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির বলেন, এ নির্বাচন জনগণ মানে না, মানবে না। তাই অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।
মঙ্গলবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে বিএনপি-জামায়াতপন্থি আইনজীবী আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে তারা এসব কথা বলেন।
ব্যারিস্টার অসিম বলেন,সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ রেখে জাতির সাথে বেঈমানী করে শেখ হাসিনার সরকার ইতোমধ্যে যে প্রহসনের নির্বাচন সম্পন্ন করেছে তা জাতির জন্য একটি কলঙ্গজনক অধ্যায়।
সুপ্রিম কোর্টে হামলার প্রতিবাদ ও বিরোধীদলের হরতালের সমর্থনে মিছিল পরবর্তী সমাবেশে আরও বক্তব্য রাখেন বারের ভারপ্রাপ্ত সম্পাদক এবিএম রফিকুল ইসলাম তালুকদার রাজা, অ্যাডভোকেট ফরিদ উদ্দিন আহমেদ, অ্যাডভোকেট রবিউল করিম, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মোহাম্মাদ আলী, অ্যাডভোকেট মির্জা আল-মাহমুদ, শরীফ ইউ আহমেদ, অ্যাডভোকেট ফারুক হোসেন, আব্দুল্লা আল বাকী প্রমুখ।
বন্দুক দিয়ে প্রহসনের নির্বাচন সম্পন্ন করেছে সরকার: অ্যাডভোকেট তৈমুর
বিএনপির নির্বাহী পরিষদের সদস্য অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেন, বন্দুকের নল ঠেকিয়ে গত ৫ জানুয়ারি সরকার একটি প্রহসনের নির্বাচন সম্পন্ন।
অন্তর্বর্তীকালীন সরকারের করা জুলাই সনদের আইনি ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে প্রণীত ‘জুলাই জাতীয় সনদ’-এর সরাসরি কোনো আইনি ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে তাঁর মতে, সনদটি ঘিরে রাজনৈতিক সমঝোতার গুরুত্ব আইনি ভিত্তির চেয়েও বেশি।
৩৯ দিনের অবকাশ শেষে সুপ্রিম কোর্ট খুলছে আজ
দীর্ঘ অবকাশকালীন ছুটির পর আজ রোববার (২৫ অক্টোবর) খুলছে সুপ্রিম কোর্ট।
রোববার আপিল বিভাগে বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে
অবকাশকালীন ছুটির পর প্রথম কার্যদিবস আগামী রোববার (২৫ অক্টোবর) আপিল বিভাগের এক নম্বর কোর্টের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।
কেন রাস্তায় ভারতের ভোটাররা তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ দেওয়ার ব্যাখ্যা?
পশ্চিমবঙ্গের একটি ছোট গ্রামে জন্ম নেওয়া শাহিদা ফকির কখনো ভাবেননি, নিজের দেশের নাগরিকত্ব প্রমাণ করতে তাকে এতটা হয়রানির শিকার হতে হবে। ভারতীয় জন্মসনদ, পারিবারিক জমির মালিকানার নথি এবং বাবা-মায়ের ভোটার তালিকায় নাম থাকার প্রমাণ—সবই জমা দিয়েছিলেন তিনি। এরপরও ভারতের ভোটার তালিকায় নিজের নাম ধরে রাখতে পারেননি এই নারী। পরে তাকে অবৈধ বাংলাদেশি অভিবাসী আখ্যা দিয়ে সীমান্তের ওপারে পাঠিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
বিক্ষোভকারীদের বেআইনিভাবে আটক করা যাবে না : ভারতের সুপ্রিম কোর্ট
শান্তিপূর্ণ ও নিরস্ত্র বিক্ষোভকারীদের আইনগত প্রক্রিয়া ছাড়া আটক করা যাবে না বলে নির্দেশ দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। একই সঙ্গে দিল্লিতে মেট্রো ও রেল পরিষেবা স্বাভাবিক রাখা, আইন অনুযায়ী ইন্টারনেট সংযোগ চালু রাখা এবং জনসাধারণের অবাধ চলাচল নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন আদালত।
















