সাভারের নবীনগর এলাকার সিএনজি পাম্পের সামনে থেকে শনিবার সকালে কাঁথায় মোড়ানো এক যুবকের (২৪) লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়,শনিবার সকালে নবীনগর সিএনজি পাম্পের সামনে রাস্তার মোড়ে কাঁথা দিয়ে মোড়ানো এক যুবকের লাশ দেখতে পেয়ে স্থানীরা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।  
আশুলিয়া থানার এসআই  তরিকুল ইসলাম বলেন,নিহত যুবকের লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে নিহতের পরিচয় জানা যায়নি।
তিনি আরও বলেন, অন্য কোনো স্থানে ওই যুবকে পিটিয়ে হত্যা করে লাশ গুম করার জন্য দুর্বৃত্তরা এখানে ফেলে গেছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
[b]সাভার, ১৫ মার্চ (টাইমনিউজবিডি.কম) //এমআর
[/b]