আগামী ২৯ জানুয়ারি থেকে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপলক্ষে সংসদ ভবন ও আশেপাশের এলাকায় সব ধরণের অস্ত্র,বিস্ফোরক দ্রব্য,ক্ষতিকর ও দূষিত দ্রব্য বহন নিষিদ্ধ করেছে ডিএমপি। একইসঙ্গে ওই এলাকায় যে কোনো ধরনের মিছিল,সভা-সমাবেশ ও শোভাযাত্রও নিষিদ্ধ করা হয়েছে।
ডিএমপির কমিশনার বেনজীর আহম্মেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,অধিবেশনকালে নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে জাতীয় সংসদ ভবন ও পার্শ্ববর্তী এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষা প্রয়োজন। তাই ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-ওওও/৭৬) এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে ওইসব এলাকায় ২৮ জানুয়ারি রাত ১২টা থেকে সব রকম অস্ত্র-শস্ত্র,বিস্ফোরক দ্রব্য,অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং যে কোনো সমাবেশ,মিছিল,শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়,ওইদিন ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামটর ক্রসিং পর্যন্ত,বাংলামটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত,পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত,মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমণ্ডি-১৬ (পুরাতন-২৭) নং সড়কের সংযোগস্থল,রোকেয়া সরণীর সংযোগস্থল থেকে পুরাতন নবম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণীর পর্যটন ক্রসিং,ইন্দিরা রোডের পূর্বপ্রান্ত থেকে মানিকমিয়া অ্যাভিনিউয়ের পশ্চিমপ্রান্ত,জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং এ সীমানার মধ্যে অবস্থিত সমুদয় রাস্তা ও গলিপথ এলাকায় সব প্রকার অস্ত্র-শস্ত্র,বিস্ফোরক দ্রব্য,অন্যান্য ক্ষতিকারক ও দুষণীয় দ্রব্য বহন এবং যে কোনো প্রকার সমাবেশ,মিছিল,শোভাযাত্রা,বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হয়েছে। জাতীয় সংসদের প্রথম অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।
ঢাকা, ২৭ জানুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ
২৯ জানুয়ারি সংসদ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
আগামী ২৯ জানুয়ারি থেকে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপলক্ষে সংসদ ভবন ও আশেপাশের এলাকায় সব ধরণের অস্ত্র,বিস্ফোরক দ্রব্য,ক্ষতিকর ও দূষিত দ্রব্য বহন নিষিদ্ধ করেছে ডিএমপি। একইসঙ্গে ওই এলাকায় যে কোনো ধরনের মিছিল,সভা-সমাবেশ ও শোভাযাত্রও নিষিদ্ধ করা হয়েছে।
শফিকুর রহমান গণভোটের রায় বাস্তবায়ন না করলে এক দফার আন্দোলন
গণভোটের রায় বাস্তবায়নে বিএনপি সরকারকে আর কালক্ষেপণ না করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায়ে তাঁরা অনড়। প্রয়োজনে আন্দোলনকে এক দফায় রূপ দেওয়ার জন্যও নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে।
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন দানারহাট আনছারিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে তিন ভুয়া ভোটার আটক
ঠাকুরগাঁও প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে তিনজন ভুয়া ভোটারকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
জামায়াত আমির মাদরাসাকে যারা অবজ্ঞা করবেন, দুনিয়াতেও তারা অসম্মানিত হবেন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, মাদ্রাসা নিয়ে হাজার অবহেলা, অবজ্ঞা ও ষড়যন্ত্র চলছে। সরকারি আলিয়া মাদ্রাসাগুলো এখন ভূতুড়ে মরুভূমিতে পরিণত হয়েছে। এমপিওভুক্ত যেসব মাদ্রাসা আছে, সেগুলোর অবস্থাও ভালো না। সিলেবাসকে সংকুচিত করা হয়েছে। এখন আবার কায়দা করে মাদ্রাসাকে স্কুল বানানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
নাহিদ ইসলাম আসামের মুসলমানদের লড়াই মূলত বাংলাদেশেরই লড়াই
ভারতের রাজ্য আসামের বাঙালি মুসলমানদের লড়াই মূলত বাংলাদেশেরই ‘অস্তিত্ব ও সার্বভৌমত্বের’ লড়াই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সম্প্রতি আসামে সহস্রাধিক বাড়িঘর ও মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, সেখানে বাংলাভাষী মুসলমানদের ‘রাষ্ট্রহীন’ করে বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে। এই সংকট নিরসনে বাংলাদেশ সরকারকে কেবল চিঠি আদান-প্রদান না করে আন্তর্জাতিক মঞ্চে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।
সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৯ম বৈঠক চলছে
ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির নবম বৈঠক চলছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ১১টা থেকে জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে এ বৈঠক শুরু হয়।
















