হাইকোর্ট সংলগ্ন কদম ফোয়ারার পাশে দুইজনকে গুলি করে ৮ লাখ টাকা ছিনতাই করে পালিয়েছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যা ৭টায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন, সোহাগ খান (২৭) ও দৌলত গাজী (৩৫)। তারা হাইকোর্টের ভেতরে বিকাশ ও মোবাইল ব্যাংকিংয়ের ব্যবসা করেন। গুলিবিদ্ধ এই দুজনকে মুমূর্ষু অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শাহাবাগ থানার ওসি সিরাজুল ইসলাম টাইমনিউজবিডিকে বলেন, এমন একটা ঘটনা শুনেছি। এখন ঢাকা মেডিকেলে যাওয়ার পর বিস্তারিত বলতে পারব।
[b]ঢাকা, ফেব্রুয়ারি ২ ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]
শ্রেণীহীন
রাজধানীতে ২ জনকে গুলি, ৮ লাখ টাকা ছিনতাই
হাইকোর্ট সংলগ্ন কদম ফোয়ারার পাশে দুইজনকে গুলি করে ৮ লাখ টাকা ছিনতাই করে পালিয়েছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যা ৭টায় এ ঘটনা ঘটে।