যশোরের ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থী সাবিরা নাজমুল জয়লাভ করেছেন।  প্রাপ্ত ফলাফল অনুযায়ী সাবিরা নাজমুল মুন্নি পেয়েছেন ৬৪ হাজার ২১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মনিরুল ইসলাম পেয়েছেন ৩৮ হাজার ৬৭২ ভোট।
পিরোজপুরের কাউখালী উপজেলায় বিএনপি সমর্থিত প্রার্থী এস এম আহসান কবীর (প্রতীক: দোয়াত-কলম) ১৩ হাজার ২৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
নিকটতম প্রতিদ্বন্দী  বিএনপির বিদ্রোহী প্রার্থী আবু সাইদ মিয়া মনু (আনারস)। তিনি পেয়েছেন আট হাজার ৬৭২ ভোট। কাউখালী উপজেলায় ২৭ ভোটকেন্দ্রে মোট ২৩ হাজার ৩৯৪ ভোটার রয়েছেন।
দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলায় বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত শাহ মো. শামীম হোসেন চৌধুরী (টেলিফোন)। তিনি পেয়েছেন ২৪ হাজার ৩১৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত আব্দুর রাফে খন্দকার শাহীন শাহ (মোটরসাইকেল) পেয়েছেন ২০ হাজার ৬১৪ ভোট। মোট ৩৮টি কেন্দ্রের ভোট গণনা শেষে এ ফলাফল ঘোষণা করা হয়।
কুষ্টিয়ার তিন উপজেলায় আওয়ামী লীগ প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
খোকসা উপজেলায় আওয়ামী লীগের প্রার্থী সদর উদ্দিন খান (আনারস প্রতীক) ৪৪ হাজার ৪৫১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী আমজাদ আলী (মোটরসাইকেল প্রতীক) ৩০ হাজার ৩১৬ ভোট পেয়েছেন। কুমারখালী উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আ. মান্নান খান (আনারস প্রতীক) ৮২ হাজার ৩৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম বিএনপি সমর্থিত প্রার্থী নুরুল ইসলাম আনছার (মোটরসাইকেল প্রতীক)  হাজার ৪৯৬ ভোট পেয়েছেন।
মিরপুর উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী কামরুল আরেফিন (আনারস প্রতীক) ৮৮ হাজার ৯৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম বিএনপি
সমর্থিত প্রতিদ্বন্দ্বী আ. হক (দোয়াত-কলম প্রতীক) ৪০ হাজার ৭২১ ভোট পেয়েছেন।
ফেনীর পরশুরাম উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী কামাল উদ্দিন মজুমদার (আনারস) ৩২ হাজার ৩৮০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১৯দলীয় জোট সমর্থিত প্রার্থী আবু তালেব (দোয়াত-কলম ) পেয়েছেন ১৮ হাজার ২১৮ ভোট।
নেত্রকোনার পূর্বধলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহিদুল ইসলাম সুজন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ৭০টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে ১৭ হাজার ৪৬৫ ভোটের ব্যবধানে জয় লাভ করেছেন তিনি। আনারস প্রতীক নিয়ে তিনি মোট ভোট পেয়েছেন ৫৩ হাজার ৪৩৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী সাউদুর রহমান দোয়াত-কলম প্রতীক নিয়ে পেয়েছেন ৩৫ হাজার ৯৭০ ভোট।
ভোলার চরফ্যাশন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান পদ প্রার্থী জয়নাল আবেদীন আখন (প্রতীক: আনারস) ১ লাখ ৪৭ হাজার ২৫১টি ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী মোতাহার হোসেন আলমগীর (প্রতীক: দোয়াত-কলম) পেয়েছেন ১২ হাজার ৬৯৬ ভোট।
খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত প্রার্থী সুপার জ্যোতি চাকমা (মোটরসাইকেল) উপজেলার ১১ কেন্দ্রর মধ্যে ১০ কেন্দ্রে এক হাজার ৯৯ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তিনি পেয়েছেন জয়ী ৪ হাজার ১৩০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সা থোয়াই মারমা (আনারস ) পেয়েছেন ২ হাজার ৩৩৩ ভোট।
এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১৫ হাজার ৯০৫ জন।
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা নির্বাচনে জামায়াত সমর্থিত প্রার্থী বিজয়ী হয়েছেন। জামায়াত সমর্থিত প্রার্থী নজরুল ইসলাম  ৫৪৩০৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ সমর্থীত প্রার্থী  এ কে এম মুকছেদ চৌধুরী বিদ্যুৎ পেয়েছেন ২০৪৮৯।
দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলায় বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত শাহ মো. শামীম হোসেন চৌধুরী (টেলিফোন)। তিনি পেয়েছেন ২৪ হাজার ৩১৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত আব্দুর রাফে খন্দকার শাহীন শাহ (মোটরসাইকেল) পেয়েছেন ২০ হাজার ৬১৪ ভোট।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে দ্বিতীয় বারের মত চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আ.লীগ সমর্থিত প্রার্থী রুহুল আমিন বাবুল (আনারস)। ৫৯টি কেন্দ্রের চূড়ান্ত ফলাফলে তিনি পেয়েছেন ৪৫ হাজার ৫০৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১৯ দলীয় জোটের জামায়াত সমর্থিত প্রার্থী আবু হেনা মোহাম্মদ এরশাদ হোসেন সাজু (কাপ পিরিচ) পেয়েছেন ৩৯ হাজার ১২৩ ভোট।
লালমনিরহাট সদর উপজেলা পরিষদ নির্বাচনে ৮৯টি কেন্দ্রের চূড়ান্ত ফলাফলে বিএনপি সমর্থিত প্রার্থী একেএম মমিনুল হক (কাপ পিরিচ) ৭৭ হাজার ৯৬৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি সমর্থিত একেএম মাহবুবুল আলম প্রামাণিক(দোয়াত কলম) পেয়েছেন ৪১ হাজার ৭২১ ভোট।
হাতিবান্ধা উপজেলা পরিষদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী লিয়াকত হোসেন বাচ্চু (কাপ পিরিচ) ৩৩ হাজার ৭৮৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াত সমর্থিত হাবিবুর রহমান সাতা (ঘোড়া) পেয়েছেন ২১ হাজার ৯শ ভোট।
[b]ঢাকা, ২৭ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]