লক্ষ্মীপুরে সোহরত হোসেন সিহাব নামে ছাত্রলীগের সাবেক এক নেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। র‌্যাব  পরিচয়ে কে এম মাহফুজ নামে এক ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা করে সিহাব।
শনিবার আনুমানিক রাত সাড়ে ১১টায় লক্ষ্মীপুর পৌরসভার মজুপুর নামক গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা সূত্র জানায়, রাত সাড়ে ১১টার দিকে  ৬/৭ জন দুর্বৃত্ত ব্যবসায়ী মাহফুজকে মারধর করে মোটরসাইকেলে তোলার চেষ্টা করে। এ সময় তিনি চিৎকার করলে আশ-পাশের লোকজন এগিয়ে আসলে অন্যরা পালিয়ে গেলেও সিহাব গণ পিটুনির শিকার হয়।
সিহাব জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এবং ঘটনার সময় তিনি নিজেকে র‌্যাব-১১ এর কর্ণেল ইকবাল হিসেবে পরিচয় দিচ্ছিল বলে জানায় স্থানীয়রা।
পরে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিহাবকে আটক করে। এবং ব্যবসায়ী মাহফুজকেও উদ্ধার করে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় বলে জানায় পুলিশ।
সদর থানার এসআই  জিল্লুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

[b]ঢাকা, ২০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসআর

[/b]