কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ময়মনসিংহের গৌরীপুরে মাদরাসা ও দোকানপাটসহ অন্তত ৮০টি বাড়িঘর বিধস্ত হয়েছে। গাছ ভেঙে চাপা পড়ে মৃত্যু হয়েছে এক মাদরাসা ছাত্রের। আহত হয়েছে আরো অন্তত ৩০ জন।
বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উপজেলার রামগেপালপুর ইউনিয়নের তেরশিরা ও কান্দুলিয়া গ্রামের ওপর দিয়ে এ ঝড় বয়ে যায়।
নিহত কিশোরের নাম হাবিবুর রহমান নাইম (৯)। সে তেরশিরা গ্রামের শাহাদাৎ উলুম নূরানী হাফিজিয়া মাদরাসার তৃতীয় শ্রেণীর ছাত্র ও তেরশিরা গ্রামের ছামছুল হকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর ৪টার দিকে তেরশিরা ও কান্দুলিয়া গ্রামে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে মাদরাসা, ব্যবসা প্রতিষ্ঠানসহ ৮০টি বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তেরশিরা গ্রাম ও আশেপাশের এলাকা।
ঝড়ের সময় তেরশিরার শাহাদাৎ উলুম নূরানী হাফিজিয়া মাদরাসার ওপর গাছ ভেঙে পড়ে। এতে ওই কক্ষে অবস্থান করা নাইমসহ ১১ ছাত্র চাপা পড়ে। পরে ১০ জন জীবিত উদ্ধার হলেও নাইম মারা যায়।
মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা এনামুল হক জানান, ঝড়ের রাতে মাদরাসা তিনটি কক্ষে ২৫ জন ছাত্র রাত্রীযাপন করছিলো। ভোরে ঝড় শুরু হলে দুই কক্ষের ১৪ ছাত্রকে নিরাপদে নিয়ে আসা হয়। অন্য কক্ষের ১১ ছাত্রকে নিরাপদ আশ্রয়ে আনার সময় ঝড়ের তাণ্ডবে একটি রেইনট্রি গাছ কক্ষের ওপর ভেঙে পড়ে। এতে কক্ষের ১১ ছাত্র গাছের নিচে চাপা পড়ে।
রামগোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম শিকদার জানান, ঝড়ে তেরশিরা ও কান্দুলিয়া গ্রামের দোকানপাটসহ ৮০ বাড়ি ঘর বিধ্বস্ত হয়েছে। যার ক্ষতির পরিমাণ প্রায় ৪০ লাখ টাকার মতো। তিনি জানান, বৃহস্পতিবার সকালে স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন ও মেডিকেল টিম দূর্গত এলাকা পরিদর্শন করেছে।
গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টিমের প্রধান গোলাম রহমান বলেন, বৃহস্পতিবার সকাল থেকেই মেডিকেল টিম দূর্গত এলাকায় অবস্থান করেছে। ঝড়ে আহত ১০/১২ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
গৌরীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুম আলী বেগ জানান, ঝড়ে নিহত ছাত্রের পরিবারকে সাড়ে ৩ হাজার টাকা সহায়তা দেয়া হয়েছে। আহত অপর সাত ছাত্রের প্রত্যেকে ৫০০ টাকা করে চিকিৎসা খবর দেয়া হয়েছে।
[b]ময়মনসিংহ, ১০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
ময়মনসিংহে কালবৈশাখী ঝড়ে নিহত ১, আহত ৩০
কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ময়মনসিংহের গৌরীপুরে মাদরাসা ও দোকানপাটসহ অন্তত ৮০টি বাড়িঘর বিধস্ত হয়েছে। গাছ ভেঙে চাপা পড়ে মৃত্যু হয়েছে এক মাদরাসা ছাত্রের। আহত হয়েছে আরো অন্তত ৩০ জন। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উপজেলার রামগেপালপুর ইউনিয়নের তেরশিরা





