আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল আবার শুরু হয়েছে।
শুক্রবার সকাল ১০টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর এলাকায় জালালাবাদ এক্সপ্রেস ট্রেনের ৪টি চাকা লাইনচ্যুত হয়ে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ আড়াই ঘণ্টা বন্ধ থাকে।
দুপুর সাড়ে ১২টায় উদ্ধার কাজ শেষ হলে ১২টা ৩৫ মিনিটে ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল আবার শুরু হয়।
লাকসাম রেলওয়ের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, দুর্ঘটনার পর আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন বেলা পৌনে ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।
এ বিষয়ে কুমিল্লা রেলওয়ের সহকারী প্রকৌশলী ইরফানুল ইসলাম বলেন, উদ্ধার কাজ শেষে ট্রেন চলাচল আবার শুরু হয়েছে।
[b]ঢাকা, ২৮ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল শুরু
আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল আবার শুরু হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর এলাকায় জালালাবাদ এক্সপ্রেস ট্রেনের ৪টি চাকা লাইনচ্যুত হয়ে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ আড়াই ঘণ্টা বন্ধ থাকে।





