নেভায় ‘ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩০তম সম্মেলনে যোগ দেয়ার পর শনিবার ঢাকায় ফিরেছেন স্পিকার
সফরকালে আইপিইউ এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান ও লাও প্রজাতন্ত্রের জাতীয় সংসদের স্পিকার প্যানি ইয়াথোটো, নেদারল্যান্ড হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার আনুচকা ভ্যান মিলটেনবার্গ, ভিয়েতনাম জাতীয় সংসদের প্রেসিডেন্ট এনগুয়েন সিন হুংসহ বিভিন্ন দেশের স্পিকার ও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন।
সাক্ষাতকালে তারা দ্বি-পাক্ষিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন। এছাড়া দ্বি-পাক্ষিক ও বহু-পাক্ষিক পর্যায়ে গণতন্ত্রের উন্নয়ন ও জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
এছাড়া জেনেভার স্থানীয় একটি হোটেলে ‘বাংলাদেশ কমিউনিটি সুইজারল্যান্ড’-এর উদ্যোগে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে সংবর্ধনা দেয়া হয়।
সম্মেলনে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ৯ সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
প্রতিনিধিদলের সদস্যগণ হলেন, জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন, মো. তাজুল ইসলাম চৌধুরী, সাবের হোসেন চৌধুরী, এ. বি. এম ফজলে করিম চৌধুরী , পঞ্চানন বিশ্বাস, মো. রুস্তম আলী ফরাজী , ফরহাদ হোসেন ও নাজমুল হক প্রধান ।
জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার এসব তথ্য জানানো হয়।
[b]ঢাকা, ২২ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]
শ্রেণীহীন
দেশে ফিরেছেন স্পিকার
নেভায় ‘ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩০তম সম্মেলনে যোগ দেয়ার পর শনিবার ঢাকায় ফিরেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।





