[b]নাইরোবি:[/b] কেনিয়ার সামরিক বাহিনীর অভিযানে সোমালিয়ার সসস্ত্র গোষ্ঠী আল শাবাবের ৩০ সদস্য নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন কমান্ডার রয়েছে। তবে তার নাম জানা যায়নি। অভিযানের বিষয়ে কোনো মন্তব্য করেনি আল শাবাব ।
কেনিয়া ও ইউথোপিয়ার সীমান্তবর্তী গারবারাহি এলাকায় গত বৃহস্পতিবার আল শাবাবের একটি ক্যাম্পে অভিযান চালায় কেনিয়ার সামরিক বাহিনী।
কেনিয়ার সামরিক বাহিনী জতিসংঘ সমর্থিত সোমালিয়ার সরকারকে সহায়তা করতে দেশটিতে আবস্থান করছে।
কেনিয়ার প্রতিরক্ষা বাহিনী একটি টুইট বার্তায় জানিয়েছে, অভিযানে পাচটি যানবাহন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ সম্পদ ধ্বংস করা হয়েছে।
উল্লেখ্য, আল কায়েদার সাথে সম্পৃক্ত সংগঠন আল শাবাব গত বছর কেনিয়ার রাজধানী নাইরোবির ওয়েস্ট গেট শপিং মলে হামলা চালায়। এ ঘটনায় নিহত হয়েছিল ৬৭ জন।
শ্রেণীহীন
কেনিয়ায় অভিযানে আল শাবাবের ৩০ সদস্য নিহত
নাইরোবি: কেনিয়ার সামরিক বাহিনীর অভিযানে সোমালিয়ার সসস্ত্র গোষ্ঠী আল শাবাবের ৩০ সদস্য নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন কমান্ডার রয়েছে। তবে তার নাম জানা যায়নি





