কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চালিয়াগোপ এলাকায় যাত্রীবাহী বাস উল্টে আবুল হাসেম ও মামুন নামে দুজন নিহত হয় ও অন্তত ২৫ জন আহত হয়েছেন।
সোমবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, নিহতরা হলেন-আবুল হাসেম ময়মনসিংহের নান্দাইল উপজেলার ও মামুন গৌরিপুর উপজেলার বাসিন্দা ।
পুলিশ জানায়, ঈশাখাঁ পরিবহনের একটি নাইট কোচ ঢাকা থেকে কিশোরগঞ্জের তাড়াইলে যাচ্ছিল। ভোরে চালিয়াগোপ এলাকায় পৌঁছালে বাসটির সঙ্গে কাঠবোঝাই একটি টমটম ধাক্কা খায়। এতে বাসটি রাস্তার পাশের জমিতে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই আবুল হাসেম নিহত হন। এ ঘটনায় মামুনসহ অন্তত ২৬ জন আহত হন।
খবর পেয়ে কিশোরগঞ্জ থেকে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালায়। আহতদের মধ্যে নয়জনকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে কিশোরগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মামুন মারা যান।
[b]ঢাকা, ১৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
শ্রেণীহীন
পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২৫
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চালিয়াগোপ এলাকায় যাত্রীবাহী বাস উল্টে আবুল হাসেম ও মামুন নামে দুজন নিহত হয় ও অন্তত ২৫ জন আহত হয়েছেন। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-আবুল হাসেম ময়মনসিংহের নান্দাইল উপজেলার ও মামুন গৌরিপুর উপজেলার বাসিন্দা





