মংলায় ইউপি উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী জয়ীবাগেরহাটের মংলা উপজেলার চিলা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শেখ সফিকুল ইসলাম রাসেল তালা প্রতীকে ২৫৮২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আকবর গাজী জাহাজ প্রতীকে পেয়েছেন ২৩৯৯ ভোট।
এ ইউনিয়নের ৯টি ভোটকেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এ ইউনিয়নে মোট ভোটারের সংখ্যা ১২ হাজার ১শ ৩৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ হাজার ৯শ ৪৩ জন ও নারী ভোটার ৬ হাজার ১শ ৯৫ জন।
উপজেলার ৬নং চিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মোজাহারুল ইসলামের মৃত্যুতে এ পদটি শূন্য হয়।
[b]ঢাকা, ১ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
মংলা ইউপি উপ-নির্বাচনে আওয়ামী লীগের জয়