কুষ্টিয়ায় ট্রাক চাপায় মহম্মদ আলী (৪৫) নামে এক ইউপি সদস্য নিহত হয়েছে।
বৃহস্পতিবার আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬টায় কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের গড়াই সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মহম্মদ আলী কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি ও চাপড়া ইউনিয়ন পরিষদের সদস্য। চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল কুদ্দুস বলেন, কুমারখালী থেকে কাজ শেষ করে তিনি বাড়ি ফিরছিলেন। গড়াই সেতুর কাছে পৌছলে পিছন দিকে থেকে একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেকুজ্জামন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘাতক ট্রাকটি আটক করতে পারলেও চালক পালিয়ে গেছে।
ঢাকা,৭ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এসআর