কুমিল্লা আদর্শ সদর ও সদর দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. রাশেদুল ইসলাম ২৩ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেন।
১৯ মে অনুষ্ঠিতব্য ৬ষ্ঠ দফা উপজেলা নির্বাচনে কুমিল্লা আদর্শ সদর উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অধ্যক্ষ আবদুর রউফ দোয়াত-কলম ও বিএনপি সমর্থিত প্রার্থী ফজলুল হক ফজলু আনারস প্রতীক পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আমিনুল ইসলাম তালা, বিএনপি সমর্থিত প্রার্থী নবী নেওয়াজ উড়োজাহাজ, জামায়াত সমর্থিত প্রার্থী এ কে এম এমদাদুল হক মামুন টিউবওয়েল, স্বতন্ত্র প্রার্থী মঞ্জুর হোসেন (চশমা) ও ন্যাপ সমর্থিত প্রার্থী মো. খোকন হায়দার টিয়া পাখি প্রতীক পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হোসনেয়ারা বেগম প্রজাপতি, বিএনপি সমর্থিত প্রার্থী ফাতেহা বেগম হাঁস ও জেসমিন চৌধুরী কলস প্রতীক পেয়েছেন।
এদিকে, সদর দক্ষিণ উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত গোলাম সারোয়ার কাপ-পিরিজ, বিএনপি সমর্থিত জহিরুল ইসলাম খন্দকার টেলিফোন প্রতীক পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত আবদুল হাই বাবলু টিউবওয়েল, বিএনপি সমর্থিত মো. সোহেল চৌধুরী তালা, জামায়াত সমর্থিত হোসাইন মোহাম্মদ নুরুল্লাহ চশমা ও জাতীয় পার্টি সমর্থিত আবদুল কাদের জাহাজ প্রতীক পেয়েছেন।
মহিলা ভাইস চেয়াম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত কাজী দেলোয়ার বেগম বৈদ্যুতিক পাখা, কানিজ ফতেমা কলম ও জমায়াত সমর্থিত শাহিনা আক্তার ফুটবল প্রতীক পেয়েছেন।
প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. দেলোয়ার হোসেন, সদর দক্ষিণ উপজেলার সহকারী রিটার্নিং অফিসার মো. কামরুল হাসানসহ জেলা নির্বাচন অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
ঢাকা, ৪মে (টাইমনিউজবিডি) //জেডআই
শ্রেণীহীন
কুমিল্লায় উপজেলা নির্বাচনে প্রতীক বরাদ্দ
কুমিল্লা আদর্শ সদর ও সদর দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন





