সিলেটের গোলাপগঞ্জে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪জন নিহত হয়েছেন।
আজ বুধবার বেলা পৌনে ১ টায় সিলেট-গোলাপগঞ্জ সড়কের হিলালপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। নিহতরা হলেন হুমায়ুন কবির (৩২), তার স্ত্রী সালমা বেগম (২৬), মা লালবানু (৭০) এবং ছেলে রায়হান (১২)। নিহত সকলের বাড়ি উপজেলার কায়স্ত গ্রামে। এছাড়া চালক লায়েক আহমদকে (২৮) গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে রাখে।
[b]সিলেট, ১২ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এফএ[/b]
শ্রেণীহীন
সিলেটে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত
সিলেটের গোলাপগঞ্জে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪জন নিহত হয়েছেন। বুধবার বেলা পৌনে ১ টায় সিলেট-গোলাপগঞ্জ সড়কের হিলালপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।





