লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের (৩০) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার দুপুরে ঝাউডগী এলাকার একটি মৎস্য খামার থেকে এ লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের ঝাউডগী গ্রামের একটি মৎস্য খামারে অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পুলিশ দুপুর ১২টায় ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
সন্ত্রাসীরা বুধবার ভোররাতে একটি মৎস্য খামারে অজ্ঞাত পরিচয়ের ত্রিশ বছরের এক যুবককে শ্বাসরোধ করে ও গলা কেটে হত্যা করে লাশ ফেলে রেখে যায় বলে জানান দাসের হাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোজাম্মেল হক।
তদন্ত চলছে এবং তদন্তের পর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটিত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
[b]লক্ষ্মীপুর,১২মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ [/b]