বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি ও ভালুকা উপজেলা বিএনপির সভাপতি ফখরুদ্দিন বাচ্চুকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ  দুপুর সাড়ে ১২টার দিকে ডিবি পুলিশের একটি দল ময়মনসিংহ শহরের সেহড়া ধোপাখলা এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে। পরে তাকে কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়।
কোতোয়ালি মডেল থানার অফিসার ইন চার্জ  (ওসি) গোলাম সারওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি টাইম নিউজকে জানান, ফখরুদ্দিন বাচ্চুর বিরুদ্ধে বিস্ফোরক ও দ্রুত বিচার আইনসহ একাধিক মামলা রয়েছে। এ ছাড়া পাঁচটি মামলায় জামিনে রয়েছেন তিনি।
[b]ময়মনসিংহ, ৭ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]