[b]জাকার্তা: [/b]ইন্দোনেশিয়ার একটি আগ্নেয়গিরি থেকে শনিবার ৩০ বার অগ্নুৎপাত হয়েছে। এটি থেকে কয়েক মাস ধরে অবিরামভাবে অগ্ন্যুৎপাত হয়েছে।
প্রাকৃতিক এই বিপর্যয়ের কারণে ইতোমধ্যে ২০ হাজার লোক বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।
জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র সুতোপো পুরাও নুগরোহো জানিয়েছেন,পশ্চিমাঞ্চলীয় দ্বীপ সুমাত্রার খালি হয়ে যাওয়া একটি স্থানের ওপর থেকে মাউন্ট সিনাবাং থেকে লাভার স্রোত বয়ে যাচ্ছে এবং পাহাড়টির জ্বালামুখ দিয়ে ছাইমেঘ ৪ হাজার মিটার উঁচু পর্যন্ত ছড়িয়ে পড়ছে।
তিনি আরো বলেন,"আগ্নেয়গিরিটি থেকে ৬০ বার উত্তপ্ত লাভা উদগিরণ হয়েছে। এগুলো জ্বালামুখের দক্ষিণপূর্বে পাঁচ কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়েছে। এটা সাম্প্রতিককালের সবচেয়ে বড় উদগিরণের ঘটনা।"
কর্তৃপক্ষ ইতোমধ্যেই আগ্নেয়গিরির চারপাশের পাঁচ কিলোমিটারের মধ্যে বসবাসকারীদের অন্যত্র চলে যেতে বলেছে।
নুগরোহো জানান,গত বছরের সেপ্টেম্বর মাসে আগ্নেয়গিরিটি থেকে উদগিরণ শুরু হবার পর থেকে এ পর্যন্ত ২০ হাজার ৩৩১ জন স্থানীয় বাসিন্দা অন্যত্র চলে গেছেন। সূত্র: এএফপ