কুমিল্লা সদরের ৬ নং জগন্নাথপুর ইউনিয়নের বাজগড্ডা এলাকায় মাদকাসক্ত ছেলে (আশিক) গলা টিপে হত্যা করেছে মা অহিদা বেগমকে (৫০) ।
মঙ্গলবার বিকেল সোয়া ৪টায় এ ঘটনা ঘটে।
নিহত অহিদা বেগম কুমিল্লা সদরের ৬ নং জগন্নাথপুর ইউনিয়নের বাজগড্ডা এলাকার মৃত আব্দুস সাত্তারের স্ত্রী।
এলাকবাসী জানান, আশিক বিকেলে তার মা অহিদা বেগমের কাছে ৫ হাজার টাকা দাবি করে।  ছেলেকে টাকা দিতে অপারগতা প্রকাশ করলে আশিক তার মাকে গলা টিপে হত্যা করে। আশিক মাদক ব্যবসার সাথে জড়িত এবং সে নিজেও মাদকাসক্ত ছিল বলে স্থানীয় বাসিন্দারা জানায়।
পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশিককে আটক করে। মরদেহ ময়না তদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে প্রেরণ করেছে বলে পুলিশ সূত্রে জানা যায়।
এ বিষয়ে কোতয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) সামসুজ্জামান জানান, ছেলে টাকার জন্য তার মাকে হত্যা করেছে।
[b]ঢাকা, ১৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই
[/b]