ময়মনসিংহের সদর উপজেলার পরাণগঞ্জ ইউনিয়নের নয়াপাড়ায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে অর্ধশত যাত্রী।
আজ  শনিবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। হতাহতরা সবাই নেত্রকোনার মদনপুর মাজার থেকে ওরস শেষে বাড়ি ফিরছিলেন। প্রাথমিকভাবে নিহত-আহতদের পরিচয় পাওয়া যায়নি।
কোতোয়ালি মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) গোলাম সারোয়ার জানান, ওরস শেষে নেত্রকোনার মদনপুর থেকে শতাধিক যাত্রী নিয়ে বাসটি ছেড়ে আসে। শ্যামলছায়া পরিবহনের বাসটি পরাণগঞ্জ ইউনিয়নের নয়াপাড়ায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ৫ জন নিহত ও অর্ধশতাধিক যাত্রী আহত হন।
[b]ময়মনসিংহ,১৫মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ
[/b]