চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ৫ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে তাদেরকে আটক করা হয়।
পুলিশ জানায়, চুয়াডাঙ্গা পুলিশ সুপার রশিদুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে সদর উপজেলার পিরোজখালী গ্রামের হারেজ উদ্দীনের ছেলে বিএনপি’র ওয়ার্ড সাধারণ সম্পাদক বাবুল আক্তার, পুরাতন ডাকবাংলা পাড়ার হারান মন্ডলের ছেলে মিন্টু মিয়া, যুগিহুদা গ্রামের জামায়াতের ওয়ার্ড সভাপতি সলোক আলীর ছেলে নাসির উদ্দীন, আলমডাঙ্গা উপজেলার গড়চাপড়া গ্রামের আইনউদ্দীনের ছেলে বিএনপি ওয়ার্ড সভাপতি মজেরুল ইসলাম ও সাহেবপুর গ্রামের বাছের মন্ডলের ছেলে বাবর আলীকে আটক করেছে।
পুলিশ সুপার জানান, আটকদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে।
[b]চুয়াডাঙ্গা, ৩০ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]
শ্রেণীহীন
চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াতের ৫ নেতা আটক
চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ৫ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে তাদেরকে আটক করা হয়।





