মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদীতে পুলিশ ও ডাকাতের মধ্যে বন্দুকযুদ্ধে নিখোঁজ কনস্টেবল মো.মালেকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার সকালে মেঘনা নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে মেঘনা সেতুর নিচে ডাকাতদের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
এ ঘটনায় গজারিয়া থানার পুলিশ কনস্টেবল মো.মালেক প্রথমে নিখোঁজ হন। আহত হয়েছেন আরেক কর্মকর্তা এ এস আই প্রদীপ কুমার, কনস্টেবল মো: শামিম ও কনস্টেবল মো: ইব্রাহিম।
বুধবার সকালে নিখোঁজ মালেকর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
[b]ঢাকা, বুধবার ৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
মুন্সীগঞ্জে নিখোঁজ কনস্টেবলের লাশ উদ্ধার
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদীতে পুলিশ ও ডাকাতের মধ্যে বন্দুকযুদ্ধে নিখোঁজ কনস্টেবল মো.মালেকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে মেঘনা নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।





