বাগেরহাটে ট্রাকের ধাক্কায় মীম আক্তার নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছেন।
সোমবার দুপুর ১টার দিকে বাগেরহাটের অভ্যন্তরীণ সিঅ্যান্ডবি বাজার ভায়া গিলাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মীম জেলার ফকিরহাট উপজেলার পাইকপাড়া গ্রামের শমসের মল্লিকের মেয়ে। তিনি স্থানীয় পাইকপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
বাগেরহাট মডেল থানার উপপরিদর্শক (এসআই) শাহীন শাহজাহান জানান, রামপাল উপজেলার গিলাতলা এলাকা থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার সময় উপজেলার সুগন্ধি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলটি রাস্তার পাশে পড়ে যায়।
এসময় মোটরসাইকেলের পেছনে থাকা স্কুলছাত্রী মীম ঘটনাস্থলেই নিহত এবং তার ভাই ফরিদ গুরুতর আহত হন। আহত ফরিদ মল্লিককে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
[b]ঢাকা, ১০ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
বাগেরহাটে ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত
বাগেরহাটে ট্রাকের ধাক্কায় মীম আক্তার নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছেন। সোমবার দুপুর ১টার দিকে বাগেরহাটের অভ্যন্তরীণ সিঅ্যান্ডবি বাজার ভায়া গিলাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।





