ঢাকা-সিলেট মহাসড়কে নরসিংদীর বেলাবোতে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত ও ১০ জন আহত হয়েছে।
জানাগেছে, বুধবার দিবাগত রাত সোয়া দুইটার সময় বেলাবো উপজেলার নারায়ণপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে ৪ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ১০ জন। পুলিশ লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
[b]নরসিংদী, ২০ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) //এমআর[/b]