যশোরে ৩০টি তাজা হাতবোমা উদ্ধার করেছে র‌্যাব। শনিবার ভোরে যশোর রেলস্টেশন থেকে পরিত্যক্ত অবস্থায় বোমাগুলো উদ্ধার করা হয়।
এ ঘটনায় তাৎক্ষনিক কাউকে গ্রেফতার করা যায়নি। গোপন সংবাদের ভিত্তিতে  বোমাগুলো উদ্ধার করা হয়।
র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কমান্ডার মেজর মোহাম্মদ মাসুদুর রহমান জানান, নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর জন্য দুস্কৃতকারীরা বোমাগুলো সংগ্রহ করেছিল।
তিনি জানান, র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বোমাগুলো ফেলে রেখে তারা পালিয়ে যায়।
[b]ঢাকা, ১০ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]