ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।
আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীরা আশা করেন,যদিও সকাল থেকে ভোটারদের উপস্থিতি ছিল কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়বে।
উভয় প্রার্থীই বলছেন, নির্বাচন সুষ্ঠু হলে তারা বিজয়ী হবেন।
এ ব্যাপারে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী অরুণাংশ দত্ত টিটু বলেন, সংখ্যালঘু ভোটারদের হুমকি দেওয়া হচ্ছে ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য। জামায়াতকে দিয়ে বিএনপি এই হুমকি দেওয়ার কাজটি করাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। ‘বিএনপি তো খুব চালাক’- যোগ করেন অরুণাংশ দত্ত টিটু।
তিনি জানান, ‘নির্বাচন সুষ্ঠু হলে আমিই বিজয়ী হব।’
এ সব অভিযোগ অস্বীকার করে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী তৌমুর রহমান বলেন, ‘আমি নিজেই সংখ্যালঘু। তাই তাদের হুমকি দেওয়ার প্রশ্নই ওঠে না।’ সংখ্যালঘুদের শতকরা ৬০ ভাগ ভোট তিনিই পাবেন বলে দাবি করেন।
তৌমুর রহমান বলেন, ‘প্রশাসন নিরপেক্ষ থাকলে এবং ভোট সুষ্ঠু হলে আমিই বিজয়ী হব।’
এই দুইজন চেয়ারম্যান প্রার্থী ছাড়াও ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত আশরাফুল হক চৌধুরী ও জামায়াত সমর্থিত আলমগীর হোসেন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত শাহনাজ বেগম পারুল ও বিএনপির সমর্থিত ফুরাতুন্নাহার প্যারিস প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ৩১ মার্চ পঞ্চম দফায় ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ নির্বাচনের ২৮টি কেন্দ্রের বিরুদ্ধে জামায়াত সমর্থিত ভাইস চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন উচ্চ আদালতে রিট করেন। এই রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ নির্বাচনের ওপর স্থগিতাদেশ দেয়।
সূত্রটি আরও জানায়, এই স্থগিতাদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশন আপিল করলে আদালত রিট আবেদনকারীর আবেদনটি খারিজ করে দেয়। এর পর নির্বাচন কমিশন ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করে ১৬ এপ্রিল।
নির্বাচন কমিশন সূত্রে আরও জানা গেছে, ঠাকুরগাঁও সদর উপজেলার ২১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ভোটার ৩ লাখ ৬৮ হাজার ৯১২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৫ হাজার ১১১ জন। নারী ভোটার ১ লাখ ৮৩ হাজার ৮০১ জন। ১৭৯টি ভোটকেন্দ্রে এ সব ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ২০০ সেনা সদস্য, তিন প্লাটুন বিজিবি, ৩৫ জন র্যাব ও ৮ জন ম্যাজিস্ট্রেটেরে নেতৃত্বে ৮টি ভ্রাম্যমাণ আাদালত এবং একটি জুডিশিয়াল আদালত কাজ করছেন।
[b]ঢাকা, ১৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
শ্রেণীহীন
ঠাকুরগাঁওয়ে স্থগিত কেন্দ্রের ভোটগ্রহণ চলছে
ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীরা আশা করেন,যদিও সকাল থেকে ভোটারদের উপস্থিতি ছিল কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়বে





