বাংলাদেশে সব দলের অংশগ্রহণে একটি নির্বাচন এবং তার জন্য সংলাপের ব্যাপারে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা ধীরে চল নীতি গ্রহণ করলেও হাল ছাড়েনি বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষক অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ৷
জিএসপি সুবিধা ফিরে পেতে ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র কতগুলো শর্ত আরোপ করেছে বাংলাদেশকে৷ আগামী মার্চ অথবা এপ্রিল মাসে টিকফা সংলাপ হবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে৷ গত নভেম্বরে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ টিকফা চুক্তি সই করে৷ এই চুক্তির অধীনে দ্বিপাক্ষিক বিনিয়োগ এবং বাণিজ্য নিয়ে সংলাপ হয়৷ তাই এবার বাংলাদেশের প্রধান ইস্যু জিএসপি সুবিধা ফিরে পাওয়া৷
আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষক অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ বলেন, টিকফা আলোচনায় সরাসরি না হলেও কৌশলে বাংলাদেশের নির্বাচন এবং সংলাপের প্রসঙ্গ আসবে৷ তিনি বলেন, জানুয়ারি মাসে টিকফা আলোচনার কথা থাকলেও তা পিছিয়েছে৷ কারণ যুক্তরাষ্ট্র পরিস্থিতি পর্যবেক্ষণ করছে৷ তার কথায়, চলতি মাস থেকে শুরু হতে যাওয়া উপজেলা নির্বাচন তারা দেখতে চান৷
ড. আহমেদ বলেন, উপজেলা নির্বাচন দলীয় ভিত্তিতে না হলেও এবার সব দল এই নির্বাচনে অংশ নিচ্ছে৷ তার ফলে একতরফা সংসদ নির্বাচনের পর এই সর্বদলীয় নির্বাচনের আলাদা গুরুত্ব আছে৷ যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশ দেখতে চায় যে, এই সর্বদলীয় নির্বাচনে নির্বাচন কমিশন প্রভাবমুক্ত থেকে কতটা নিরপেক্ষভাবে নির্বাচন করতে পারে৷ সব দল সমান সুযোগ-সুবিধা পায় কিনা৷ আর বিএনপি এই নির্বাচনে কতগুলো উপজেলা পরিষদে জয়ী হয়, তাও দেখার রয়েছে৷
অধ্যাপক ইমতিয়াজ বলেন, ইতিমধ্যেই আন্দোলনের নামে সহিংসতা কমে এসেছে৷ অন্যদিকে সরকার গঠনের ব্যাপারে আওয়ামী লীগ মন্ত্রিসভা থেকে বিতর্কিতদের বাদ দিয়েছে৷ কয়েকজনের দুর্নীতির ব্যাপারে তদন্তও শুরু করেছে তারা৷ এ দু'টি বিষয়ই গুরুত্বপূর্ণ৷ কারণ যে যার অবস্থান পরিষ্কার করতে চাইছে, যা যুক্তরাষ্ট্র ও ইউরোপেরই চাওয়া৷ তিনি বলেন, জামায়াতের সঙ্গে বিএনপি এক ধরণের দূরত্ব বজায় রাখছে৷ অপরদিকে জামায়াতও সহিংসতা কমিয়েছে৷
তিনি বলেন, সরকারকে কিছুটা সময় দিয়ে তারপর আবারো সংলাপ এবং সব দলের অংশগ্রহণে একটি নির্বাচনের ব্যাপারে সক্রিয় হবে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা৷ এছাড়া সকারের মন্ত্রীরা যে ৫ বছর ক্ষমতায় থাকার কথা বলছেন, এটা কৌশল৷ এর কারণ, সরকার যদি এখনই মধ্যবর্তী নির্বাচনের কথা বলে তাহলে প্রশাসন শিথিল হয়ে পড়বে৷ সরকার নিশ্চয়ই তার দুর্বলতা প্রকাশ করতে চাইবে না৷ তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের মতামতকেও তাদের উপেক্ষা করার সুযোগ শেষ পর্যন্ত থাকবে না বলে মনে করেন ড. ইমতিয়াজ৷সূত্র: ডয়েচে [b]ভেলেঢাকা, ৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//ইএইচ[/b]
সংলাপ নিয়ে হাল ছাড়েনি যুক্তরাষ্ট্র
জিএসপি সুবিধা ফিরে পেতে ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র কতগুলো শর্ত আরোপ করেছে বাংলাদেশকে৷ আগামী মার্চ অথবা এপ্রিল মাসে টিকফা সংলাপ হবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে৷ গত নভেম্বরে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ টিকফা চুক্তি সই করে৷ এই চুক্তির অধীনে দ্বিপাক্ষিক বিনিয়োগ এবং বাণিজ্য নিয়ে সংলাপ হয়৷ তাই এবার বাংলাদেশের প্রধান ইস্যু জিএসপি সুবিধা ফিরে পাওয়া৷
ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত
মধ্যপ্রাচ্যে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ২৬টির বেশি সামরিক ঘাঁটি ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কয়েক বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম ও অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন প্রকাশ করেছে সংস্থাটি।
ইরানে নতুন হামলার তারিখ জানাল যুক্তরাষ্ট্র
ইরানে নতুন করে সামরিক হামলার সম্ভাবনা সামনে রেখে উপসাগরীয় মিত্র দেশগুলোকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। আগামী ৪ নভেম্বর, অর্থাৎ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পরদিন ইরানে স্বল্পস্থায়ী কিন্তু তীব্র হামলা চালানো হতে পারে বলে জানিয়েছেন উপসাগরীয় অঞ্চলের তিনজন জ্যেষ্ঠ আরব কর্মকর্তা। তবে এ বিষয়ে ওয়াশিংটনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।
কেন এটি এত গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন?
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের আর মাত্র কয়েক দিন বাকি, যেখানে ভোটাররা এমন এক ভোটে অংশ নেবেন- যা প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের বাকি মেয়াদের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
ইরানের শর্ত না মানলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয়: গালিবাফ
ইরানের দেওয়া সাতটি শর্ত মেনে না নিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধের আলোচনা এগোবে না বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেছেন, ওয়াশিংটনের চাপ কিংবা প্রলোভনে তেহরান নতি স্বীকার করবে না। আলোচনায় অগ্রগতির জন্য ইরানের শর্তগুলো মেনে নেওয়াই একমাত্র পথ।
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর ঐক্যের আহ্বান ইরানের
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘আগ্রাসন’ মোকাবিলা এবং মধ্যপ্রাচ্যকে বিভক্ত করার প্রচেষ্টা ঠেকাতে মুসলিম দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, মুসলিম দেশগুলোর ঐক্য, নিরাপত্তা ও উন্নয়ন এগিয়ে নিতে সহযোগিতা করতে প্রস্তুত তেহরান।
















