যশোরের চৌগাছা শহরের গুয়াতলী গ্রামের ভুট্টাক্ষেত থেকে ইউসুফ নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুর ১টায় মৃতদেহটি উদ্ধার করা হয়।
নিহত ইউসুফ বেলে মাঠ এলাকার আসাদুল ইসলামের ছেলে।
চৌগাছা থানার অফিসার ইন চার্জ (ওসি) মহিয়ার রহমান জানান,বেলা ১১টার দিকে মৃতদেহটি দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
তিনি জানান, ইউসুফকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে।
[b]ঢাকা, ২৩ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]