ঢাকা:বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সভাপতি অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার বলেন, সাম্প্রতিক কালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এবং বার কাউন্সিলের কর্মকর্তারা তাদের ওপর অপির্ত দায়িত্ব পালন না করে দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য দুটি প্রতিষ্ঠানকে যেভাবে ব্যবহার করছে তা কোনো ভাবে গ্রহণ করা যায় না।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের উত্তর হলে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন,সাম্প্রতিক কালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এবং বার কাউন্সিলের কর্মকর্তারা তাদের ওপর অপির্ত দায়িত্ব পালন না করে দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য দুটি প্রতিষ্ঠানকে যেভাবে ব্যবহার করছে তা কোনো ভাবে গ্রহণ করা যায় না।
তিনি বলেন, সুপ্রিম কোর্ট বার ও বার কাউন্সিলকে কোনো ভাবেই দলীয়ঢ কার্যক্রমে ব্যবহার না করার জন্য আহবান জানাচ্ছি।
আইনজীবীদের উদ্দেশ্যে তিনি বলেন,যারা আইনজীবী নন এমন সকল দলীয় নেতা কর্মীদের কোর্ট অঙ্গনে এনে আইনজীবীদের নিজস্ব কর্মসূচীতে অন্তর্ভুক্ত করবেন না। একইসঙ্গে কোর্ট অঙ্গনে সকল প্রকার অনাকাঙ্খতি রাজনৈতিক সভা সমাবেশ স্লোগান মিছিল না করার জন্যও তিনি আহবান।
আব্দুল বাসেত মজুমদার আরো বলেন, অতি সম্প্রতি কিছু বহিরাগত আদালত অঙ্গনে প্রবেশ করে আইনজীবীদের মধ্যে ছদ্মবেশে ঢুকে পড়া এবং পৃথকভাবে অপর অংশ ঢুকে পড়ায় যে অনাকাঙ্খিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তা কোনো ভাবে মেনে নিতে পারি না। ভবিষ্যতে নে কোনো ভাবে বহিরাগত না ঢুকতে পারে সে ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইনানুগ ব্যবস্থা নিবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক বশির আহমেদ,শ ম রেজাউল করিম।





