ফকিরহাটে স্থগিত হওয়া সাতশৈয়া কেন্দ্রের পুনরায় ভোটে বিএনপির শেখ শরিফুল কালাম কারিম (দোয়াত-কলম) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ২৫ হাজার ৩শ ৫৮ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের বর্তমান উপজেলা চেয়ারম্যান সরদার নেয়ামত হোসেন (মোটর সাইকেল) পেয়েছেন ২২ হাজার ৫শ ৩৭ ভোট। সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।
তবে দুপুরে ফকিরহাট স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় সংবাদ সম্মেলনে নির্বাচন বর্জনের ঘোষনা দেন সরদার নেয়ামত হোসেন।
স্থগিত হওয়া ওই কেন্দ্রে ৩ হাজার ৪৩ ভোটের মধ্যে ভোট পড়েছে মাত্র ৩৮টি। একটি বাতিল হয়েছে। বিএনপির প্রার্থী পেয়েছেন ৩৬ ভোট। আর  আওয়ামী লীগ প্রার্থী মাত্র ১ ভোট পেয়েছেন একটি। এ তথ্য নিশ্চিত করেছেন ওই কেন্দ্রের পিজাইডিং অফিসার প্রনব কুমার ঘোষ।
২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ফকিরহাট উপজেলার সাতশৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সংঘর্ষ এবং দুটি ব্যালট বাক্স পুড়িয়ে দেয়োর ঘটনায় ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়। ওই কেন্দ্রের ভোটার ৩ হাজার ৩৪ জন। ৩৩ টির মধ্যে ৩২টি কেন্দ্রের ফল এর আগে ঘোষণা করা হয়।
[b]ঢাকা, ১০ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]