বরিশালের মেহেন্দিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত আওয়ামী লীগ নেতা রমিজ উদ্দিন কবিরাজ (৫৫) চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে শেবাচিম হাসপাতালে মারা গেছেন।
নিহত রমিজ উদ্দিন উপজেলার চাঁনপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
জানা যায়, শুক্রবার রাত ৯টার দিকে পাতারহাট থেকে উলানিয়া যাবার সময় ভান্ডারিয়াঘাট নামকস্থানে টেম্পু উল্টে রমিজ উদ্দিন গুরুতর আহত হন। পরে ওই দিন রাতেই মুমূর্ষু অবস্থায় তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়।
[b]ঢাকা, ২৯ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]