ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার চান্দুরায় নামক স্থানে সিএনজি চালিত অটোরিকশা ও জিপের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩ জন।
আহতদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়ার হাতিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট নূর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অটোরিকশাটি যাত্রী নিয়ে বিজয়নগর থেকে আসছিল। পথে চান্দুরা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি জিপের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়ে। এতে ঘটনাস্থলে নারী-শিশুসহ ৩ জন নিহত হন। আহত হন ৫ জন।
আহত ৫ জনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন।
[b]ঢাকা, ৬ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
অটোরিকশা-জিপ সংঘর্ষে নিহত ৫
ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার চান্দুরায় নামক স্থানে সিএনজি চালিত অটোরিকশা ও জিপের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩ জন। আহতদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।





