ব্রিজের রেলিং ভেঙ্গে নাবিল পরিবহণ নামে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস যমুনেশ্বরী নদীতে পড়ে গেছে। বাসটির ৪০ জন যাত্রী নিখোঁজ রয়েছেন। রোববার সন্ধ্যায় রংপুরের তারাগঞ্জ উপজেলার বাড়াতিগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন উদ্ধার কাজ শুরু করেছেন। রাত ৮ টা পর্যন্ত আট জনকে উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে রওয়ানা দিয়েছেন।
বিস্তারিত আসছে...
[b]ঢাকা, ১১ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]