রাজউকের প্লট দুর্নীতি মামলার আসামি সাবেক গৃহায়ন ও গণপূর্ত সচিব ড. খোন্দকার শওকত হোসেনকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার দুদকের উপ-পরিচালক যতন কুমার রায় এই তলবি নোটিশ পাঠিয়েছেন।
নোটিশের মাধ্যমে আগামী ২০ মে সচিব শওকত হোসেনকে দুদকের প্রধান কার্যালয়ে হাজির থাকতে বলা হয়েছে।
গতকাল ওই মামলার তদন্তকর্মকর্তা রাজউকের সাবেক চেয়ারম্যানসহ সাবেক ৫ পরিচালককে দিনভর জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল রবিবার দুদক কার্যালয়ে সকাল ৯টা থেকে বিকাল পৌনে ৫ টা পর্যন্ত দুদকের উপ-পরিচালক যতন কুমার রায় রাজউকের সাবেক এই ৫ পরিচালককে ব্যাপক জিজ্ঞাসাবাদ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য।
ওই ৫ কর্মকর্তা হলেন, রাজউকের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল হুদা , রাজউকের সাবেক পরিচালক বর্তমানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের(ডিএনসিসি) প্রশাসক আনোয়ার উল ইসলাম শিকদার, রাজউক ও ডিএনসিসির আরেক সাবেক প্রশাসক আখতার হোসেন ভূঁইয়া, রাজউকের সাবেক পরিচালক খিজির আহমেদ ও রাজউকের সাবেক পরিচালক কেএম মাহফুজুর রহমান।
জানা যায়, গত ২২ এপ্রিল সচিব শওকত হোসেন, তার স্ত্রী ও মায়ের নামে ৩টি প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে তার বিরুদ্ধে মতিঝিল থানায় ৩টি মামলা (মামলা নং- ৮, ৯, ১০)করে দুদক।
[b]ঢাকা, একে, ১২ মে (টাইমনিউজবিডি.কম)// এসআর[/b]
শ্রেণীহীন
সচিব শওকতকে দুদকে তলব
রাজউকের প্লট দুর্নীতি মামলার আসামি সাবেক গৃহায়ন ও গণপূর্ত সচিব ড. খোন্দকার শওকত হোসেনকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুদকের উপ-পরিচালক যতন কুমার রায় এই তলবি নোটিশ পাঠিয়েছেন।





