বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ডাকে রংপুরে আধাবেলা হরতাল চলছে। আজ বুধবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ হরতাল চলবে।
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলের মুক্তির দাবিতে এ হরতাল আহ্বান করা হয়েছে।
শান্তিপূর্ণ এ হরতালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে হরতালে বাস চলাচল বন্ধ থাকলেও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
রংপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানিয়েছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
স্বেচ্ছাসেবক দল সভাপতি হাবিবুন্নবী খান সোহেলকে আটক করার পর গত ৮ এপ্রিল রংপুর গ্রাউন্ড হোটেল মোড়ে বিএনপি কার্যালয়ে এ হরতাল আহ্বান করা হয়।
[b]ঢাকা, ১৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এআর [/b]