নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সুখচর ইউনিয়নের উপকূলীয় মেঘনা নদীর পাড় থেকে অজ্ঞাত ৩টি গলিত লাশ উদ্ধার করেছে হাতিয়া থানা পুলিশ।
সোমবার এ লাশগুলো উদ্ধার করে পুলিশ।
গত ৪ দিন যাবত হাতিয়ার দুর্গম সুখচর ইউনিয়নের উপকূলীয় মেঘনা নদীতে অজ্ঞাত পরিচয় ২০-২২ ব্যক্তির লাশ ভাসতে দেখে স্থানীয়রা।
হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মো: ফজলে রাব্বী লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশগুলো কেউ সনাক্ত করতে পারছে না। আপাতত ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। আরও লাশ উদ্ধারে উপকূলে অনুসন্ধান চলছে বলেও জানান তিনি।
ঢাকা, ১৭ মার্চ (টাইমনিউজবিডি.কম)// এসআর
শ্রেণীহীন
হাতিয়ায় ৩টি লাশ উদ্ধার
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সুখচর ইউনিয়নের উপকূলীয় মেঘনা নদীর পাড় থেকে অজ্ঞাত ৩টি গলিত লাশ উদ্ধার করেছে হাতিয়া থানা পুলিশ। সোমবার এ লাশগুলো উদ্ধার করে পুলিশ।





