৩৩ লাখ মেট্রিক টন পরিশোধিত জ্বালানি তেল আমদানি করবে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। চলতি বছরের জন্য (জানুয়ারি-ডিসেম্বর) এই আমদানিযোগ্য তেলের মধ্যে রয়েছে,গ্যাস অয়েল,ফার্নেস অয়েল,কেরোসিন,জেট এ-১ ও মোগ্যাস।
৮টি দেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান থেকে সরকারি পর্যায়ে মেয়াদী চুক্তির আওতায় বিপিসি এ জ্বালানি তেল আমদানি করবে।
রবিবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি'র বৈঠকে এ সংক্রান্ত ৮টি পৃথক প্রস্তাবের মাধ্যমে তেল আমদানির বিষয়টি চূড়ান্ত করা হবে।
সূত্র মতে,বৈঠকে কুয়েতের ‘কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন’ থেকে ১২ লাখ ৩০ হাজার মেট্রিক টন;চীনের ‘পেট্রো চায়না ইন্টারন্যাশনাল (সিঙ্গাপুর) পিটিই লিমিটেড’ থেকে ১ লাখ ১০ হাজার মেট্রিক টন;চীনের ‘ইউনিক সিঙ্গাপুর পিটিই লিমিটেড’ থেকে ১ লাখ ১০ হাজার মেট্রিক টন;সংযুক্ত আরব আমিরাতের ‘এমিরেটস ন্যাশনাল অয়েল কোম্পানি’থেকে ৩ লাখ ৪০ হাজার মেট্রিক টন;ইন্দোনেশিয়ার ‘পিটি বিউমি সিয়াক পুসাকো’(বিএসপি) থেকে ৮০ হাজার মেট্রিক টন;মালয়েশিয়ার ‘পেটকো ট্রেডিং লেবুয়ান কোম্পানি’ থেকে ৭ লাখ ৬০ হাজার মেট্রিক টন;ভিয়েতনামের পেট্রোলিমেক্স (সিঙ্গাপুর) পিটিই লিমিটেড’ থেকে ২ লাখ টন ও ফিলিপাইনের ‘পিনোক এক্সপ্লোরেশন কর্পোরেশন’ থেকে ৩ লাখ ১০ হাজার মেট্রিক টন পরিশোধিত জ্বালানি তেল আমদানির বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
[b]ঢাকা, ৮ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
শ্রেণীহীন
৩৩ লাখ মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করছে সরকার
৩৩ লাখ মেট্রিক টন পরিশোধিত জ্বালানি তেল আমদানি করবে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। চলতি বছরের জন্য (জানুয়ারি-ডিসেম্বর) এই আমদানিযোগ্য তেলের মধ্যে রয়েছে,গ্যাস অয়েল,ফার্নেস অয়েল,কেরোসিন,জেট এ-১ ও মোগ্যাস।





