কুষ্টিয়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ১ স্কুল ছাত্রসহ ২ জন নিহত হয়েছেন। সোমবার বিকালে এসব দুর্ঘটনা ঘটে।
সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে হরিনারায়ণপুরে বালু বোঝাই ট্রলির চাপায় সাইফুল্লাহ (১২) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত সাইফুল্লাহ হরিনারায়ণপুর পালপাড়ার ডা. শহিদুলের ছেলে এবং হরিনারায়ণপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, বিকালে সাইফুল্লাহ সাইকেল নিয়ে তার বাড়ির পাশের রাস্তায় খেলা করছিল। এ সময় একটি দ্রুতগামী বালু বোঝাই ট্রলি তাকে চাপা দিলে ঘটনাস্থালেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা ঘাতক ট্রলিটি আটক করলেও চালক পালিয়ে যায়।
পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এদিকে, বিকাল ৫টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কে মাজার শাহ পুকুরের কাছে একটি চলন্ত ট্রাক থেকে পড়ে গিয়ে বকুল (২৭) নামের এক লিচু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তার বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর গ্রামে।
[b]ঢাকা, ২৬ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]