[b]নাটোর: [/b]নাটোরে ৩৪ রাউন্ড গুলি,একটি ম্যাগজিন ও একটি মোবাইলসহ বেলাল হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যা ব-৫ এর সদস্যরা।
রোববার বিকালে শহরের হাজরা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক বেলাল হোসেন সদর উপজেলার ইসলাবাড়ির খামারবাড়ি এলাকার জাফর উল্লাহর ছেলে।
র্যা ব -৫ এর কর্মকর্তা মেজর আব্দুর রহিম জানান,গোপন সংবাদের ভিত্তিতে শহরের হাজরা নাটোর উন্মুক্ত স্কুলের সামনে অভিযান চালানো হয়। অভিযানকালে ওই স্কুলের সামনে দাঁড়িয়ে থাকা যুবককে সন্দেহ হলে তার দেহ তল্লাশী করা হয়।
এ সময় তার কাছে থাকা ৩৪ রাউন্ড গুলি,একটি ম্যাগজিন ও একটি মোবাইল উদ্ধার করা হয়। পরে তাকে সদর থানায় সোপর্দ করা হয়েছে।
শ্রেণীহীন
নাটোরে গুলিসহ আটক ১ যুবক
নাটোর: নাটোরে ৩৪ রাউন্ড গুলি,একটি ম্যাগজিন ও একটি মোবাইলসহ বেলাল হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যা ব-৫ এর সদস্যরা।





