নাটোরের গুরুদাসপুর টোলপ্লাজায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২টি বিদেশি পিস্তল,১০রাউন্ড গুলি ও ৪টি ম্যাগাজিনসহ ২জনকে বৃহস্পতিবার ভোর রাতে আটক করেছে ডিবি পুলিশ।
আটককৃতরা হলেন,নাসির ও বকুল। উভয়েই চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বাসিন্দা।
নাটোর ডিবি পুলিশের এস আই মহিদুল ইসলাম জানান,ভোররাতে গুরুদাসপুরের কাছিকাটা টোলপ্লাজায় লালপুর থেকে ঢাকাগামী আলট্রামডার্ণ পরিবহনে তল্লাশি চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
[b]ঢাকা, ২৭ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
শ্রেণীহীন
বিদেশি পিস্তলসহ ২ জনকে আটক করেছে ডিবি
নাটোরের গুরুদাসপুর টোলপ্লাজায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২টি বিদেশি পিস্তল,১০রাউন্ড গুলি ও ৪টি ম্যাগাজিনসহ ২জনকে বৃহস্পতিবার ভোর রাতে আটক করেছে ডিবি পুলিশ।