[b]ঢাকা:[/b] বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে ইসলামী ছাত্রশিবির রমনা থানা শাখা।

শুক্রবার সকালে মালিবাগের আবুল হোটেল এলাকায় বিক্ষোভ মিছিল করে দলটির নেতাকর্মীরা।

মিছিল শেষে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে শিবিরকর্মীরা। তারা অবরোধ সমর্থনে স্লোগান দিতে থাকে । এ সময় পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছুড়লে ছয়জন আহত হয়।

রমনা থানা শিবিরের সভাপতি আশরাফ উদ্দিনের নেতৃত্বে মিছিলে আরও উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান, জামায়াত নেতা কামাল উদ্দিন, আতাউর রহমান সরকারন, ইউসুফ আলী মোল্লা ও ছাত্রনেতা সাঈদ জুবায়ের প্রমুখ।