নারায়নগঞ্জের চাঞ্চল্যকর সাত হত্যার মূল হোতা নূর হোসেনের সম্পদের অনুসন্ধান করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নূর হোসেনের অবৈধ সম্পদ নিয়ে গণমাধ্যমে বিভিন্ন তথ্য নজরে আসায় দুদক এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ ৭ জনকে অপহরণের পর হত্যা করে তাদের লাশ শীতলক্ষ্যা নদীতে ডুবিয়ে দেয়া হয়।
ঘটনার ৩দিনের মাথায় নিহতদের লাশ ভেসে উঠলে হত্যার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এ অপহরণ ও হত্যাকান্ডের ঘটনার পর থেকেই এতে জড়িত থাকার অভিযোগ ওঠে নারায়গঞ্জ সিটি কর্পোরেশনেরই আরেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা নূর হোসেনের বিরুদ্ধে। 
এরপর নুর হোসেনের সাথে নারায়গঞ্জের সংসদ সদস্য শামীম ওসমান ও র‌্যাব সদস্য মেজর আরিফ হোসেনের কথোপকথন ফাঁস হওয়া থেকে বেরিয়ে আসতে থাকে একের পর এক তথ্য।
বর্তমানে এক স্ত্রী ও সন্তানসহ নূর ভারতে পালিয়ে আছে বলে গণমাধ্যমে প্রকাশ। আর এমনই পটভূমিতে দুদক নূরের সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে।
[b]ঢাকা, ২৯ মে (টাইমনিউজবিডি.কম) // কেবি [/b]