দশম জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আওয়ামী লীগ দলীয় প্রার্থী যশোর-১ আসনের আফিল উদ্দিন ও যশোর-২ আসনের মনিরুল ইসলামের শুনানি শেষ হয়েছে।
আগামী ৩০ মার্চ রায় ঘোষণা করা হবে বলে জানান নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান।
বৃহস্পতিবার বেলা ১১টায় নির্বাচন কমিশন সচিবালয় কক্ষে শুনানি শুরু হয়। শুনানি শেষে ওই দিন ধার্য করে নির্বাচন কমিশন।
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অপরাধ প্রমাণিত হওয়ায় যশোর-১ ও যশোর-২ আসন থেকে নির্বাচিত ওই দুই প্রার্থীর গেজেট প্রকাশ স্থগিত রাখা হয়। পরে তারা আদালতের শরণাপন্ন হলে বিষয়টি নির্বাচন কমিশনকে নিষ্পত্তি করতে আদেশ দেন আদালত।
এর পরিপ্রেক্ষিতে আজ শুনানি শেষে রায় ঘোষণার জন্য আগামী ৩০ মার্চ দিন ধার্য করে নির্বাচন কমিশন।
[b]ঢাকা, ২৭ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
আফিল-মনিরুলের রায় ৩০ মার্চ
দশম জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আওয়ামী লীগ দলীয় প্রার্থী যশোর-১ আসনের আফিল উদ্দিন ও যশোর-২ আসনের মনিরুল ইসলামের শুনানি শেষ হয়েছে। আগামী ৩০ মার্চ রায় ঘোষণা করা হবে বলে জানান নির্বাচন কমিশন





