বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রবাহিত অভিন্ন নদীর পানিবন্টন ও নদীর ব্যবস্থাপনা নিয়ে যৌথ নদী কমিশনের ৫৭তম বৈঠক শেষ হয়েছে।
বুধবার কলকাতায় বৈঠকটি শেষ হয়। মঙ্গলবার শহরটির একটি পাঁচতারকা হোটেল (তাজ বেঙ্গল)-নদী কমিশনের ২ দিনব্যাপী এই বৈঠক শুরু হয়েছিল।
বাংলাদেশের ৫ সদস্যের নেতৃত্বে দিয়েছেন যৌথ নদী কমিশনের সদস্য মীর সাজ্জাদ হোসেন। ভারতের ৭ সদস্যের নেতৃত্ব দিয়েছেন ফারাক্কা ব্যারেজ প্রকল্পের মহাব্যবস্থাপক সৌমিত্র কুমার হালদার।
মীর সাজ্জাদ হোসেন বলেন, বৈঠকে সীমান্ত নদী ভাঙ্গন নিয়ে আলোচনার পাশাপাশি অভিন্ন নদীর পানি বন্টন নিয়েও আলোচনা হয়েছে।
সৌমিত্র কুমার হালদার জানান,ভারত-বাংলাদেশ সীমান্তর্তী নদীগুলির পানিপ্রবাহ,নদী ভাঙন রোধ নিয়ে আজকের কারিগরি বৈঠকে আলোচনা হয়েছে,একইসঙ্গে নদীর পানিবন্টনের তথ্য সরবরাহ করা হয়েছে।
[b]ঢাকা, ১২ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]