ভোর বেলায় চাষীরা ঘুম থেকে জেগে দেখেন ঘরের বারান্দায় এমন কি খুপরী ঘরেও সাদা ফুল ফুটে আছে। তারা ফুল ছিড়ে বিক্রি করেন। এতে নগদ টাকা আসে। এই হলো মাশরুম। মাশরুমকে কেউ বলেন ‘সাদা ফুল’, কেউ বলেন ‘সাদা সোনা’।
কুমিল্লার বুড়িচং উপজেলার খাড়াতাইয়া মাশরুম পল্লীর চাষী সাহেরা বেগম। ৫ম শ্রেণী পর্যন্ত লেখা পড়া করেছেন। স্বামী মোঃ জসিম (অব. সেনা সদস্য)। স্বামী অবসরের পর পরিবারের আর কোন আয়ের পথ না থাকায় ৩ সন্তানের লেখাপড়ার খরচসহ পরিবারের অন্যান্য খরচ চালানো তার পক্ষে অসম্ভব হয়ে পড়েছিল। তারপর ২০০৮ সালে কুমিল্লা মাশরুম উন্নয়ন ও সম্প্রসারণ উপকেন্দ্র হতে ৩ দিনের মাশরুম চাষ প্রশিক্ষণ গ্রহণ করেন। তাকে সরকারিভাবে ২৫টি মাশরুমের স্পন প্যাকেট সরবরাহ করা হয়। ঐ বছর তিনি ২৫টি স্পন থেকে প্রায় ১০০টি খড়ের প্যাকেট তৈরী করেন। একই বছর তার আয় হয় ছয় হাজার টাকা, যা দিয়ে তিনি পরবর্তী বছরের জন্য একটি ছোট মাশরুম চাষ ঘর ও খড় কিনে রাখেন। বর্তমানে তার মাসিক আয় প্রায় বিশ হাজার টাকা।
বর্তমানে খাড়াতাইয়া ও গাজীপুর মাশরুম পল্লীতে ৬০ জন মাশরুম চাষী আছেন। উক্ত পল্লী থেকে দৈনিক গড়ে ৮০-১০০ কেজি মাশরুম উৎপাদন হয়। যা প্রতি দিন বিভিন্ন ভোক্তা এসে কিনে নিয়ে যান। তাছাড়া কুমিল্লা শহরের বিভিন্ন কাঁচা বাজারে, বিভিন্ন ডিপার্টমেন্টাল স্টোরে প্রতি কেজি মাশরুম ১৩০-১৫০ টাকায় পাইকারী দামে বিক্রি হয়। মাশরুম বাজারজাতকরণের জন্য মাশরুম উন্নয়ন ও সম্প্রসারণ উপকেন্দ্র, কুমিল্লা সার্বিক সহযোগিতা করে আসছেন। মাশরুম চাষীরা জানান যে, সংসারের কাজ শেষে তারা আগে অলস সময় কাটাতেন। বর্তমানে তারা অবসর সময়টুকু কাজে লাগিয়ে বেশ ভাল আয় করছেন। বর্তমানে উক্ত পল্লীতে গৃহবধূ, স্বামী পরিত্যক্তা মহিলা, স্কুল, কলেজ পড়–য়া শিক্ষার্থীরা সখের বসে মাশরুম চাষ করলেও তা এখন অনেকের আয়ের উৎস। এই মাশরুমকে কৃষিবিদরা সাদা সোনা হিসেবে অবহিত করে থাকেন।
উদ্যানতত্ত্ববিদ ড. মোঃ জাহাঙ্গীর হোসেন জানান যে, মাশরুমে রয়েছে প্রচুর ভিটামিন, মিনারেল ও অল্প পরিমাণ শর্করা। মাশরুমের সবজি, ভর্তা, স্যুপসহ নানান মজাদার খাবার তৈরী করা যায়।
মাশরুম ডায়াবেটিক, হৃদরোগ, কোলেস্টেরল নিয়ন্ত্রণ, ও মরণ ব্যাধি ক্যান্সার রোগ ছাড়াও আরো অনেক রোগ প্রতিরোধ হিসাবে কার্যকরী ভূমিকা রাখে।
উল্লেখ্য, ২০০৭-২০০৮ অর্থ বছর থেকে এ পর্যন্ত বৃহত্তর কুমিল্লা জেলায় মাশরুম উন্নয়ন ও সম্প্রসারণ উপকেন্দ্র, কুমিল্লার উদ্যোগে সরকারী পৃষ্ঠপোষকতায় ৩০৫০ জন মাশরুম কেন্দ্রের প্রশিক্ষকরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সমবায় প্রতিষ্ঠানে আরো প্রায় ৫০০০ জন আগ্রহী নারী পুরুষকে মাশরুম চাষ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেছেন। বর্তমানে জেলার বুড়িচং, চান্দিনা ও চৌদ্দগ্রাম উপজেলায় ৪টি মাশরুম পল্লী রয়েছে। এসব মাশরুম পল্লীতে রয়েছে প্রায় ১৫০ জন মাশরুম চাষী। দিন দিন চাষী সংখ্যা বেড়েই চলছে।
খাড়াতাইয়া মাশরুম পল্লীর মনোয়ারা বেগম, পারভীন আক্তার, ইতি বেগম জানান, সরকারিভাবে মাশরুমের বহুবিধ গুণাগুণ সম্পর্কে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় বেশি করে প্রচার ও প্রসারের উদ্যোগ নেয়া উচিত বলে মনে করেন তারা।
কুমিল্লা মাশরুম উন্নয়ন ও সম্প্রসারণ উপকেন্দ্রের সহকারী মাশরুম উন্নয়ন কর্মকর্তা জনাব মোঃ গোলাম সারওয়ার ভূইঁয়া জানান, ছোট আকারে মাশরুম চাষ করলে অনায়াসে প্রতি মাসে চার থেকে পাঁচ হাজার টাকা আয় করা সম্ভব।
তিনি আরো জানান, পারিবারিকভাবে মাশরুম চাষ করে অনায়াসে পরিবারের আমিষের চাহিদা পূরণ করা সম্ভব। তাছাড়া আমাদের দেশে জমি কমছে কিন্ত জনসংখ্যা বাড়ছে। এই বিশাল জনসংখ্যার পুষ্টি চাহিদা পূরণে মাশরুমের কোন বিকল্প নেই। তাছাড়া নারীর ক্ষমতায়ন ও স্বাবলম্বী হওয়ার জন্য মাশরুম চাষ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সূত্র: বাসস
ঢাকা, ৯ মে (টাইমনিউজবিডি) //জেডআই
কুমিল্লায় ঘরে ঘরে ‘সাদা সোনা’
ভোর বেলায় চাষীরা ঘুম থেকে জেগে দেখেন ঘরের বারান্দায় এমন কি খুপরী ঘরেও সাদা ফুল ফুটে আছে। তারা ফুল ছিড়ে বিক্রি করেন। এতে নগদ টাকা আসে। এই হলো মাশরুম। মাশরুমকে কেউ
রেল যোগাযোগ ব্যাহত কুমিল্লায় কর্ণফুলী কমিউটার ট্রেনের তিন বগি লাইনচ্যুত
কুমিল্লার লাকসামে কর্ণফুলী কমিউটার ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ ব্যাহত হয়। পরে ডাউনলাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হলেও আপলাইন বন্ধ রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।
রাশিয়ার হয়ে যুদ্ধে গিয়ে প্রাণ গেল কুমিল্লার সাগরের
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রুশ সেনাবাহিনীতে যোগ দিয়ে প্রাণ হারিয়েছেন কুমিল্লার চান্দিনার মো. সাগর (২৪) নামে এক বাংলাদেশি যুবক। যুদ্ধে অংশ নিলে ৩০ লাখ টাকা পাওয়া যাবে—এমন প্রলোভনে পড়ে তিনি রুশ সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন বলে জানিয়েছে তাঁর পরিবার। চলতি বছরের মে মাসে যুদ্ধে যোগ দেওয়ার পর থেকে পরিবারের সঙ্গে তাঁর আর কোনো যোগাযোগ ছিল না।
কুমিল্লায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা
কুমিল্লায় কাউছার নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে গোমতী নদীর উত্তরপাড়ের ছত্রখিল এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত কাউছার কুমিল্লা মহানগরীর ৪ নম্বর ওয়ার্ড যুবদলের নেতা ছিলেন।
কুমিল্লায় তাজমিন হত্যাকাণ্ডে গ্রেপ্তার ১
কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন (১৫) হত্যাকাণ্ডের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তার পরিচয় তাৎক্ষনিকভাবে নিশ্চিত করেনি পুলিশ।
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৫২
কুমিল্লায় কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযানে ২৫২ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত জেলার ১৮টি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।
















