[b]নাটোর:[/b] নাটোরের বড়াইগ্রাম উপজেলার বাগডোবে দুর্বৃত্তদের এলোপাথাড়ি ছুরিকাঘাতে হরিদাস মন্ডল (৬০) নামে এক বৃদ্ধ নিহত ও তার স্ত্রী বিশাখা মন্ডল (৫০) গুরুতর আহত হয়েছেন। স্থানীয় একটি মহল বিষয়টি নিয়ে সংখ্যালঘু নির্যাতনের ধূম্রজাল তৈরী করলেও নাটোরের পুলিশ সুপার ড. নাহিদ হোসেন বলেছেন, পুলিশ নিশ্চিত জমিজমা ও নারী ঘটিত বিষয়ের জের ধরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দুজনকে আটকও করেছে। তাদের জিজ্ঞাসা চলছে।
নিহতের ছোট ভাই চৈতন্য মন্ডল জানান, তার নিঃসন্তান বড় ভাই তার স্ত্রী ও স্ত্রীর বোনের মেয়েকে নিয়ে বসবাস করতেন। শনিবার রাতে ছাদে উঠার সিঁড়ি দিয়ে দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে তাকে এলোপাথাড়ি কুপিয়ে আহত করে। এ সময় তার স্ত্রী বিশাখা রাণী (৫০) তাকে বাঁচাতে এগিয়ে আসলে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে আহত করে। পরে তাদেরকে হাসপাতালে নেয়ার পথে হরিদাস মন্ডল মারা যান। আহত বিশাখা রাণীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত হরিদাস মন্ডল বাগডোবের মৃত খোকা মন্ডলের ছেলে।
পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে একমাত্র প্রত্যক্ষদর্শী বিশাখা রাণীর বোনের মেয়ে একই গ্রামের চিত্তরঞ্জনের মেয়ে মিতা রাণী (১৮) ও তার প্রেমিক পার্শ্ববর্তী খাকসা গ্রামের শ্রী রামপদ’র ছেলে রবিন (২২) কে আটক করেছে।
নাটোরের পুলিশ সুপার ড. নাহিদ হোসেন, বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মাহফুজুজ্জামান আশরাফ ও বড়াইগ্রাম থানার ওসি ইব্রাহিম হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনা তদন্ত করে তারা তাৎক্ষণিকভাবে জানান, বিষয়টি দেশের চলমান সংখ্যালঘু নির্যাতনের সঙ্গে সর্ম্পকিত কোন বিষয় হওয়ার কোন সম্ভবনা নেই। পারিবারিক জমিজমা ও নারী ঘটিত বিষয় নিয়ে এই হত্যাকান্ড ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। প্রেমিকা মিতা ও প্রেমিক রবিনকে জিজ্ঞাসাবাদ শেষ হলে বিষয়টি রহস্য খুলতে পারে বলে ধারণা করছেন তারা।
শ্রেণীহীন
নাটোরে সংখ্যালঘু হত্যা নিয়ে ধূম্রজাল:আটক দুই
নাটোর: নাটোরের বড়াইগ্রাম উপজেলার বাগডোবে দুর্বৃত্তদের এলোপাথাড়ি ছুরিকাঘাতে হরিদাস মন্ডল (৬০) নামে এক বৃদ্ধ নিহত ও তার স্ত্রী বিশাখা মন্ডল (৫০) গুরুতর আহত হয়েছেন। স্থানীয় একটি মহল বিষয়টি নিয়ে সংখ্যালঘু নির্যাতনের ধূম্রজাল তৈরী করলেও





