ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে ২ নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার বিকালে উপজেলার চান্দুরা ইউনিয়নের আবদুল্লাহপুর গ্রামের খালপাড় থেকে লাশ দু'টি উদ্ধার করা হয়।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) রসুল আহমেদ নিজামী জানান, বিকালে গ্রামের লোকজন নবজাতকের লাশ দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দু'টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠায়। উদ্ধার হওয়া লাশগুলো ছেলে শিশুর বলে জানান তিনি।
ঢাকা, ৯ মার্চ (টাইমনিউজবিডি.কম) //এসআর