নরসিংদীর শিবপুরের পুটিয়ায় জেলা ছাত্রলীগের সাংগঠনিক স্ম্পাদক শাহীন কাদেরকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
মঙ্গলবার বিকালে এ হত্যা কাণ্ডের ঘটনা ঘটে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান জানান, বিকাল ৫টার দিকে এদকদল দুর্বৃত্ত তাকে কোপালে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
নিহতের মরদেহ এখন জেলা সদর হাসপাতালে রয়েছে বলে জানান ওসি। কে বা কারা এ হামলা করেছে তা জানাতে পারেননি তিনি।
ঢাকা, ১৮ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এসআর





