রংপুর নগরীতে অভিযান চালিয়ে ২৮ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ। এ সময় ২ নারীকে আটক করা হয়।
শনিবার সন্ধ্যায় ফেনসিডিল বিক্রি করার সময় নগরীর তাজহাট বাবুপাড়া নিরালার মোড় থেকে তাদের আটক করা হয় বলে কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে।
কোতোয়ালি থানা পুলিশ জানায়, নগরীর কুঠিরপাড়া এলাকার মোকছেদুল আলমের স্ত্রী আমেনা বেগম (৪০) ও একই এলাকার আমজাদ হোসেনের স্ত্রী মনজিলা বেগম (৪৫) শরীরের বিভিন্ন জায়গায় ফেনসিডিল পেঁচিয়ে সন্ধ্যায় তাজহাট বাবুপাড়া নিরালার মোড় এলাকায় বিক্রি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কোতোয়ালি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. জুয়েল ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ওই দুজনকে ফেনসিডিলসহ আটক করে থানায় নিয়ে আসেন।
আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে বলে সহকারী উপ-পরিদর্শক মো. জুয়েল জানিয়েছেন।
[b]ঢাকা, ১ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]