দিনাজপুর হাকিমপুর উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাহিরে প্রার্থী হওয়ায় বিদ্রোহী তিন প্রার্থীকে জেলা আওয়ামী লীগ বহিষ্কার করেছে।
শুক্রবার রাতে দিনাজপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সেলিম আকতার চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বহিষ্কৃত প্রার্থীরা হলেন, চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় কৃষকলীগের সাবেক সদস্য কামাল হোসেন রাজ, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল লতিফ মাস্টার এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা ও উপজেলা আওয়ামী লীগের সদস্য খাদিজা বেগম।
হাকিমপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন বিষয়টি টাইম নিউজকে নিশ্চিত করেছেন।
[b]দিনাজপুর,৮মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ[/b]
শ্রেণীহীন
বিদ্রোহী ৩ প্রার্থীকে আ,লীগের বহিষ্কার
দিনাজপুর হাকিমপুর উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাহিরে প্রার্থী হওয়ায় বিদ্রোহী তিন প্রার্থীকে জেলা আওয়ামী লীগ বহিষ্কার করেছে। শুক্রবার রাতে দিনাজপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সেলিম আকতার চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে





